দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মতিঝিলের বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
এতে জানানো হয়, মঙ্গলবার পুলিশের মতিঝিল জোনের আওতাধীন অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে খিলগাঁও থানায় ২৩ জন। এ ছাড়া পল্টন থানায় ১৩ জন, মুগদা থানায় ১২ জন, শাহজাহানপুর থানায় ১০ জন, সবুজবাগ থানায় ৪ জন, রামপুরা থানায় ৩ জন এবং মতিঝিল থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
/অ